গ্রামীণ ফোনে মেহবুব চৌধুরী এখন গুরুত্বহীন
গ্রামীণ ফোনের বহুল আলোচিত, বিতর্কিত ও অসম্ভব সফল সেই পরিচালক (বিক্রয় ও বিপনন) মেহবুব চৌধুরীকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
এর কারণ কিÑতা জানতে চাওয়া হলে গ্রামীণ ফোনের একটি সূত্র জানায়, এটি হচ্ছে অভ্যন্তরীণ পুন:সংগঠনের অংশ। কিন্তু মেহবুব চৌধুরীকে এখন আর কোনো গুরুত্বপূর্ণ পদেই রাখা হয়নি। গ্রামীণ ফোনের পরিচালক কাস্টমার সার্ভিসের এই গুরুত্বহীন পদটি দেওয়া হয়েছে তাকে।
গ্রামীণ ফোনের সূত্রটি বলছে, মেহবুব চৌধুরী এই পুনর্গঠনের ফলে গ্রামীণ ফোনের ব্যবস্থাপনা পরিচালকের বিশেষ উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন।
গ্রামীণ ফোনের ব্যবসায় সাফল্য, বিশেষ করে মোবাইল টু মোবাইল ব্যবস্থার মতো একটি অভিনব প্যাকেজ তৈরীর স্থপতিকে এভাবে সরিয়ে দেওয়ার কারণ সম্পর্কে বলা হচ্ছে, গত ডিসেম্বর মাসে দায়িত্বপ্রাপ্ত নতুন ব্যবস্থাপনা পরিচালক এরিক অস’র সঙ্গে মেহবুব চৌধুরীর বনিবনা না হওয়া।
গ্রামীণ ফোনের আগের বিক্রয় ও বিপনন বিভাগকে দু’ভাগে ভাগ করে একটির নাম দেওয়া হয়েছে, বিক্রয় ও বিতরন এবং অন্যটির নাম দেওয়া হয়েছে, বিপনন। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিভাগের দায়িত্ব পেয়েছেন কাফিল মুয়ীদ।
