ব্যবসায়ীকে ট্রাফিক আইল্যান্ডে ঝাড়– দিতে বাধ্য করেছে পুলিশ
দুই ট্রাফিক পুলিশ মিলে এক ব্যবসায়ীকে দিয়ে জোর করে ট্রাফিক আইল্যান্ডে ঝাড়– দিয়ে নিয়েছে। জানা গেছে, সোমবার শহরের কাচারী বাজর ট্রাফিক মোড়ের কম্পিউটার ব্যবসায়ী আব্দুল হালিম সকালে দোকান খোলার পর ওই মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সাইফুল ইসলাম ও আফজাল মিলে হালিমকে ট্রাফিক আইল্যান্ডে ঝাড়– দিতে বলে।
হালিম তাতে রাজি না হলে ট্রাফিক সদস্যরা তাকে দোকান থেকে বের করে এনে মারপিট করতে থাকে। এক পর্যায়ে হালিমকে সন্ত্রাসী হিসেবে গ্রেফতারের ভয় দেখালে সে ট্রাফিক আইল্যান্ডে ঝাড়– দিতে বাধ্য হয়। আশপাশের দোকানিরা এ ঘটনা প্রত্যক্ষ করলেও প্রতিবাদ করার সাহস পায়নি।
এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রতিকার চেয়ে ব্যবসায়ী আব্দুল হালিম পুলিশ সুপার বরাবরে অভিযোগ করেছেন।
