সাপ্তাহিক ২০০০'র বিরুদ্ধে খুলনায় মানহানী মামলা দায়ের
ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক ২০০০’র সম্পাদক, প্রকাশকসহ পাঁচজন সাংবাদিকের বিরুদ্ধে খুলনা সিএমএম আদালতে মঙ্গলবার মানহানী মামলা দায়ের হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, গত ৪মার্চ ওই সাপ্তাহিকটিতে ‘১১ মাফিয়ার নিয়ন্ত্রণে মংলা বন্দর’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে জেলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও দৈনিক তথ্যের সম্পাদক এসএম নজরুল ইসলাম এই মামলা দায়ের করেন।
