২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুন:ময়না তদন্তের জন্য পলিনের লাশ কবর থেকে উত্তোলন

ময়মনসিংহ ক্যাডেট কলেজের এইচএসসি পরীক্ষার্থী শর্মিলা শারমিন পলিনের মৃত্যুর ৩১ দিন পর তার গলিত দেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2005, 09:16 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

পলিনের বাবা আবুল বাসার পাটোয়ারির আবেদনের প্রেক্ষিতে প্রধান মেট্রোপলিটন মেজিষ্ট্রেট আদালত পলিনের মৃতদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দেয়।

পলিনের মৃতদেহ পুন: ময়নাতদন্তর  জন্য প্রথম শ্রেণীর মেজিস্ট্রেট রফিকুল ইসলামের উপস্থিতিতে দুপুর আড়াইটায় কবর থেকে উত্তোলন করা হয় এবং পরে তার লাশ  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়।

গত ১১ ফেব্র“য়ারি তার কলেজ হোস্টেলে পলিনকে মৃত অবস্থায় পাওয়া যায়। কলেজ কর্তৃপক্ষ জানায় সে আত্মহত্যা করেছে। কিন্তু পলিনের বাবা এটাকে হত্যাকান্ড বলে দাবি করেছেন এবং কলেজের শিক্ষক ও কর্মকর্তারা এই হত্যাকান্ডের সাথে জড়িত বলে অভিযোগ করেন।