২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাকসামের স্বপন সাহাকে এখনো গ্রেপ্তার করা যায় নি

প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশ সত্বেও লাকসামের বহুল আলোচিত বিএনপি নেতা স্বপন সাহাকে সোমবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারে নি। অন্যদিকে রিমান্ডের দ্বিতীয় দিনেও আটক নয় ভারতীয়র কাছ থেকে নতুন কোন তথ্য পাওয়া যায় নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লাকসাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2005, 08:41 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

রোববার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুল কবিরকে আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- সহকারি পুলিশ সুপার আব্দুল মাবুদ, ডিবি ইন্সপেক্টর মোস্তফা মঞ্জুর মাহমুদ এবং লাকসাম থানার ওসি নুরুল হক।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইস্ট কোতোয়ালীর প্রতাপগড়ে অবস্থিত তারেকেশ্বর ডেকোরেটরের মলিক গৌতম ভৌমিক বিনা পাসপোর্টে বাংলাদেশে প্রবেশ করে কুমিল্লা ও ব্রাহ্মনবাড়িয়ায় বিভিন্ন বড় অনুষ্ঠানে সাজসজ্জার কাজ করত। একই ভাবে তারা লাকসামে প্রধানমন্ত্রীর মঞ্চ সজ্জার কাজ করছিল।

কিন্তু বিএনপি’র একটি বিবাদমান গ্র“প মূল দলের প্রতি ক্ষুদ্ধ হযে ভারতীয ডেকোরেটর শ্রমিকদের খবরটি গোয়েন্দা সংস্থার কাছে ফাঁস করে দেয়।

পুলিশ সুপার জানান, আটককৃত শ্রমিকদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।