২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে সেচের আওতায় আনা এলাকা সামান্য বেড়েছে

দেশে সেচ এলাকার পাশাপাশি সেচযন্ত্র ব্যবহার গত বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় সামান্য পরিমানে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) একটি সমীক্ষা প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2005, 08:30 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

সমীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়, দেশে গভীর নলকূপ এবং অগভীর নলকূপের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। তবে বোরো মৌসুমে লো লিফট পাম্প এবং অন্যান্য সেচ যন্ত্র ব্যবহারের পরিমান হ্রাস পেয়েছে।

পর্যবেক্ষণমূলক প্রকল্পের ওপর বিএডিসি’র সমীক্ষার পঞ্চম প্রতিবেদনে বলা হয় গত বছর সেচের আওতায় আনা হয় ৪০ লক্ষ ৪৩ হাজার ৮৫৯ হেক্টর জমি, যা এর আগের বছরের তুলনায় শুন্য দশমিক ৬৩ ভাগ বেশি। ভূগর্ভস্থ পানি ব্যবহার করে সেচকৃত এলাকা বেড়েছে শতকরা দশমিক ৬৬ ভাগ এবং ভূ-উপরিভাগের পানি ব্যবহার করে সেচের এলাকা বেড়েছে শতকরা দশমিক ৫৬ ভাগ। প্রতিবেদনটি খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

অগভীর নলকূপের ব্যবহার এবং সেচকৃত এলাকার পরিমান বৃদ্ধি পেলেও প্রতি একরে সেচকৃত যন্ত্রের ব্যবহার কমেছে। কেননা ২০০৩ সালে অগভীর নলকূপ দ্বারা শতকরা ২ দশমিক ৬৩ হেক্টর জমি সেচের আওতায় আনা হলেও ২০০৪ সালে এর পরিধি ছিল শতকরা ২ দশমিক ৪৬ হেক্টর।

অগভীর নলকূপের আওতায় সেচকৃত জমির পরিমান বেড়েছে দশমিক ৮১ ভাগ, গভীর নলকূপের আওতায় সেচকৃত জমির পরিমান বেড়েছে শতকরা দশমিক ২৬ ভাগ। অন্যদিকে লো লিফট পাম্পের ব্যবহার কমেছে শতকরা ৪ দশমিক ৯২ ভাগ।

বিএডিসির প্রধান ভূতত্ত্ববিদ খন্দকার ফজল হাসান বলেন, বোরো মৌসুমে মোট সেচ এলাকার ৯২ ভাগই সেচের আওতায় আনা হয়। তিনি বলেন, অগভীর নলকুপের ব্যবহারের পরিমান বেড়েছে কেননা এ ধরনের নলকূপ অর্থনৈতিকভাবে এবং কারিগরি দিক দিয়ে ব্যবহার উপযোগী।

বিএডিসি বিশেষজ্ঞরা মনে করেন যদিও অগভীর নলকূপ দ্বারা প্রায় চার হেক্টর জমিতে সেচকাজ করা যায়, ভূ-গর্ভ¯থ পানির অপব্যবহারের কারনে গত বছর প্রতি অগভীর নলকূপ দ্বারা ২ দশমিক ৪৬ হেক্টর জমিতে সেচকাজ করা হয়।

বোরো মৌসুমে প্রায় ৯লক্ষ ৮৬ হাজার ১১৮ টি অগভীর নলকূপ ২ দশমিক ৪২ মিলিয়ন হেক্টর জমি এবং ২৪ হাজার ৭১৮ টি গভীর নলকূপ দিয়ে দশমিক ৫৮ মিলিয়ন হেক্টর জমিতে সেচ কাজ করা হয়। আর ৭৭ হাজার ৭৬৭ টি লো লিফট পাম্প দিয়ে দশমিক ৬২ মিলিয়ন হেক্টর জমিতে সেচ কাজ করা হয়।

সেচ কাজের জন্য বিভিন্ন ধরনের ৮৭ হাজার ৯৮৭ সনাতনি সেচযন্ত্র গত বছর ব্যবহার করা হয়।