সাংসদ কবীর হোসেনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এন সংবাদ সম্মেলন
রাজশাহীর চরঘাট ও বাঘা আসনের সাংসদ এ্যডভোকেট কবির হোসেনের ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বজন প্রীতির কারণে এলাকার উন্নয়ন কার্যক্রম ব্যহত হচ্ছে।
সোমবার এক সংবাদ সম্মেলনে চারঘাট-বাঘার ৩ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তারা বলেন, জেলা পরিষদের অর্থ, কাবিখা, টিআরসহ সকল প্রকার উন্নয়ন কাজ অনির্বাচিত ব্যক্তিদের মাধ্যমে বন্টন করা হয়। তারা সকল উন্নয়ন কাজ ও ত্রাণ সামগ্রি সমবন্টনের দাবি জানান।
সম্মেলনে সারদাহ ইউপি চেয়ারম্যান মতিউর রহমান তপন, লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী বুলবুল এবং ইউসুফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ উপস্থিত ছিলেন।
