নাইক্ষংছড়িতে ৭টি এসএমজি ও ২৯ টি ল্যান্ড মাইন উদ্ধার
পার্বত্য উপজেলা নাইক্ষংছড়ি থেকে বিডিআর সোমবার বিকালে সাতটি এসএমজি ও ২৯ টি ল্যান্ড মাইনসহ বিপুল পরিমান অস্ত্র-শস্ত্র উদ্ধার করেছে।
বিডিআর সূত্র জানায়, দোছড়ির মংছ্রে নামক পাহাড়ি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র-শস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে সাতটি এসএমজি, ৭টি ওয়াকিটকি, ২৯ টি ল্যান্ড মাইন, দুইটি ক্লিনিং কিট, আটটি ম্যাপ এবং ছয় সেট সামরিক পোষাক।
গোপন সংবাদের ভিত্তিতে এই উদ্ধার অভিযান চালানো হলেও এ পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
