সাতক্ষীরার বিউবো’র দুই কর্মচারী গণপিটুনির শিকার
জেলার দেবহাটায় বিক্ষুব্ধ জনতার গণপিটুনির শিকার হয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দুই কর্মচারী। বারবার বিদ্যুৎ চলে যাওয়া ও দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সরবরাহ না থাকায় ক্ষুব্ধ হয়ে এলাকাবসী এ ঘটনা ঘটায়।
স্থানীয় সূত্র জানায, গত রোববার বিকেলে এ গণপিটুনির ঘটনা ঘটে।
এছাড়াও দেবহাটার জনগণ সেচকাজ ও শিশুদের পড়াশুনার স্বার্থে নিয়মিতভাবে বিদ্যুৎ সরবরাহ করার দাবিতে একটি মিছিল বের করে।
বিদ্যুৎ সরবরাহ বোর্ড সূত্র জানায়, জেলায় প্রতিদিন ২৫ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা রয়েছে যেখানে সরবরাহ রয়েছে মাত্র ৪ থেকে ৫ মেগাওয়াট।
