গাজিপুরে অগ্নিকাণ্ডে টেক্সটাইল মিলের ব্যাপক ক্ষয়ক্ষতি
গাজিপুরের কাশিপুরে রোববার এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মাদার টেক্সটাইল মিলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার বিকাল চারটায় আকস্মিকভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঢাকা, টঙ্গী, সাভার ইপিজেড এবং গাজীপুর থেকে আটটি অগ্নিনির্বাপক ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
