২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাবখান চ্যানেল খনননের উদ্যোগ: ডুবে যাওয়া কোষ্টারের বিরুদ্ধে মামলা

অবশেষে পুনঃখননের মাধ্যমে গাবখান চ্যানেল চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ যোগাযোগ কর্তৃপক্ষ- বিআইডব্লিউটিএ। এ লক্ষ্যে সংস্থার একটি বিশেষজ্ঞ দল রোববার ঢাকা থেকে বরিশালে পৌঁছেন। খননকাজের জন্য একটি ড্রেজারও পাঠানো হচ্ছে সেখানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2005, 06:27 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

ঝালকাঠি জেলার গাবখান এলাকায় পঞ্চম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কাছে ওয়েল ট্যাংকারের ধাক্কায় কোষ্টার এমভি তৃষা ডুবে যাওয়ায় গত ৪ দিন যাবৎ ওই চ্যানেল দিয়ে কোনো ভারী নৌ-যান চলাচল করেনি। উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা-খুলনাগামী রকেট স্টিমার সার্ভিস ঝালকাঠি পর্যন্ত কমিয়ে আনা হয়েছে।

অন্যদিকে নৌ সিগনাল অমান্য করায়, চ্যানেল ব্লক করে রাখায় এবং ঝালকাঠির পাইলট স্টেশন থেকে পাইলট না নেয়ায়   বিআইডব্লিউটিএ নিমজ্জিত কোষ্টার এমভি তৃষা-১ এর কর্তৃপক্ষের বিরুদ্ধে নৌ আদালতে মামলা দায়ের করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

সূত্র জানায়, কিছু কিছু নৌ-যান জোয়ারের সময় অত্যন্ত ঝুকি নিয়ে দুর্ঘটনাস্থল অতিক্রম করছে। সোমবার নাগাদ ড্রেজিং শুরু হলেও চ্যানেল কবে চালু হবে কর্তৃপক্ষ সে কথা বলতে পারেনি।