২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীর ৩টি এনজিওতে চুরির ঘটনায় অন্যান্য এনজিওগুলো আতংকিত

জেলার তিনটি এনজিও’র অফিসে দুঃসাহসিক চুরি সংঘটিত হওয়ায় শহরের এনজিওগুলোতে আতংকের সৃষ্টি হয়েছে। পুলিশ এখন পর্যন্ত এর কুলকিনারা করতে পারেনি।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2005, 03:32 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

এনজিও সুত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে শহরের শান্তিনগর এলাকায় ব্র্যাকের সুস্বাস্থ্য ক্লিনিকের গ্রীল কেটে ৪০ হাজার টাকার ঔষধ চুরি হয়। একই রাতে চোররা  জেলার  আশা অফিসের গ্রীল কেটে নগদ ছয় হাজার টাকা নিয়ে যায়।

এদিকে শনিবার রাতে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস সেলস সেন্টারের গ্রীল কেটে অফিসে ঢুকে ভোল্ট ভেঙ্গে নগদ ২৮ হাজার টাকা নিয়ে যায়।

এ ব্যাপারে ইবনে সিনা ও আশা থানায় মামলা করলেও ব্র্যাক কোন মামলা করেনি।

পুলিশ এসব চুরির সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।

পরপর তিনটি এনজিও অফিসে  চুরির ঘটনায় শহরের অন্যান্য এনজিওগুলোর কর্মকর্তরা  আতংকে দিন কাটাচ্ছেন।