২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে এক মহিলা একসাথে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন

জেলার উখিয়া উপজেলার এক মহিলা একসাথে পাঁচটি সন্তান প্রসব করেছে। নবজাতকদের মধ্যে তিনটি ছেলে ও বাকি দুটি মেয়ে সন্তান।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2005, 07:15 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

এলাকাবাসী জানায়,হলদিয়া পালং ইউনিয়নের পাগলির বিল হালুকিয়া গ্রামের কৃষক নুর আহমদের স্ত্রী ফাতেমা বেগম গত ১০ মার্চ রাতে ওই পাঁচ সন্তান প্রসব করেন। এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে লোকজন নবজাতকদের দেখতে নুর আহমদের বাড়িতে ভীড় জমায়। শেষ খবর পাওয়া পর্যন্ত মা ও শিশুরা সুস্থ রয়েছে। তবে নবজাতকদের ওজন কম ও গঠনাকৃতি তুলনামূলক ছোট।

উল্লেখ্য নবজাতক পাঁচ শিশু ছাড়াও ফাতেম বেগমের আরো ১৮ টি সন্তান রয়েছে। এই পাঁচ শিশু জন্মদানের পর নুর হোসেনের সন্তান সংখ্যা দাড়ালো ২৩ জন।