২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

টাঙ্গাইল-মধুপুর সড়কের রসুলপুরে শনিবার বিকেলে কাভার্ড ভ্যান ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চার জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও পাঁচ জন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

জানা যায়, কালিহাতী উপজেলার বল্লা থেকে টাঙ্গাইলগামী টেম্পু (ঢাকা মেট্রো ত-১১-৩৭৪২) এর সাথে বিপরীত দিক থেকে আসা ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো অ-১১-০১৫৩) এর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চার জন নিহত হয়।

নিহতরা হচ্ছেন বল্লা ইউনিয়নের চকপাড়া গ্রামের ব্যবসায়ী সারোয়ার হোসেন (৩৫), তার স্ত্রী নুরজাহান (৩০), শিশুকন্যা সোনিয়া (৫) এবং সীমা (২)।

আহত রওশন আরা (৪০), রমজান (৩০), সাদেক (৪০), আবিদ (১৬) এবং অজ্ঞাতনামা শিশু (৫) কে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।