২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়নগঞ্জে ডায়িং ফ্যাক্টরিতে অগ্নিকান্ডে নিহত ৩, আহত ৩০

নারায়নগঞ্জের ফতুল্লায় একটি ডায়িং ফ্যাক্টরিতে শনিবার ভোরে বয়লার বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ তিনজন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছে । পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র এ তথ্য জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়নগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2005, 08:40 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

নিহতরা হলো-তোফাজ্জল হোসেন, তার দশ বছরের মেয়ে ঋতু এবং গৃহবধূ শিউলী বেগম।

আহতদের মধ্যে বেশিরভাগই মহিলা ও শিশু। তারা হলো- মিলন (২৩), মুক্তি (১২), নাদিয়া (১১), শম্পা ( ১০), নিলু (৪০), সোনিয়া (২০), শ্যামলি (২২), পারভিন (১৬), মালা (২৪), জাহাঙ্গীর (৬০), মোহসিন (২৫), রহিমা (৪০), শারমিন (৬), সোহেল (২৬), সালমা (৩৫), জয়গুন (৬০), সিরাজ (৪০), সেলিম (৩৫) এবং শিরিন (১৬)।

আহতদের অনেকের অবস্থাই আশংকাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আহত সুমিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পরই কারখানার মালিকরা পালিয়ে যান। 

ফতুল্লা পুলিশ এবং ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার ভোর সাড়ে তিনটার দিকে অগ্নিকাণ্ড ঘটে। এ সময় শ্রমিকরা কাজ করছিল এবং আশ-পাশের বাডির মানুষ গভীর ঘুমে ছিল। দুর্ঘটনায় নিহত এবং আহতদের বেশিরভাগই  ডায়িং কারখানাটির শ্রমিক এবং আশ-পাশের বাড়ির বসিন্দা ।

নিহতদের মধ্যে দু’জন ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মারা যায় এবং অপরজন আহত অবস্থায় পরে মৃত্যুর কাছে পরাজয় স্বীকার করে।

নিহতদের মধ্যে মোজাম্মেল হোসেন এবং তার ১০ বছরের কন্যা ঋতু র‌্যাপিড ডায়িং ফ্যাক্টরির পাশেই উত্তর কাশিপুরের একটি বাড়িতে থাকত। আহতদের মধ্যে শ্যামলি,সালমা,মনির,মুহসিন এবং দিবাল বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিডিনিউজের সাথে আলাপকালে দুর্ঘটনায় আহতদের আত্মীয় স্বজনরা জানায়, মধ্যরাতের দিকে হঠাৎ আগুন লাগে এবং মুহূর্তেই তা সারা কারখানা এবং আশে পাশের বাডিতে ছড়িয়ে পড়ে।