প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ইবি’র তদন্ত কমিটি গঠন
ইসলামিক বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ শনিবার ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্ত করার জন্য তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।
বিশ্ববিদ্যালয়ের হিসাব রক্ষন বিভাগের অধ্যাপক মিজানুর রহমানকে আহবায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে এবং কমিটিকে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
ছাত্ররা জানায়, আইন বিভাগের এক শিক্ষকের কক্ষ থেকে ’চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়।
ঐ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলে ১০০’রও বেশি ছাত্র পূর্ণ নম্বর পায় বলে জানা যায়।
