ঝালকাঠিতে নববধূর রহস্যজনক মৃত্যু
সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের আলোকদিয়া গ্রামে শুক্রবার রাতে আসমা বেগম (২০) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
জানা যায়, মাত্র দু’মাস আগে আব্দুল জব্বারের মেয়ে আসমার বিয়ে হয়। বরপক্ষ এখনো তাকে উঠিয়ে নেয়নি। ঘটনার রাতে বাড়ির পার্শ্ববর্তী একটি ঘরে তাকে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। আসমার মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে।
পুলিশ জানায়, ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
