সাভারে বোমা তৈরীর কারখানায় বিস্ফোরণ: আহত ৫ সন্ত্রাসী পালাতক
সাভারের কুরগাঁও এলাকায় বোমা তৈরির একটি গোপন কারখানায় শনিবার সকালে প্রচণ্ড বিস্ফোরণ হয়। পুলিশ জানায়, বিস্ফোরণে আহত বোমার কারিগর পাঁচজন সন্ত্রাসী আহত অবস্থাতেই পালিয়ে গেছে।
জানা যায়, সকাল ১১টার দিকে জনৈক মজিবুর রহমানের মেস বাড়িতে এই ঘটনা ঘটে। শ্যামল নামে এক চিহ্নিত সন্ত্রাসী দলবলসহ ওই মেস বাড়ির একটি কক্ষে বোমা তৈরির কারখানা বসিয়েছিল।
পুলিশের ধারণা, বোমা বানানোর সময় অসাবধানবশত ওই ঘটনা ঘটে। বিস্ফোরণে ঘরের আসবাবপত্র লণ্ডভণ্ড হয়ে গেছে।
পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত উদ্ধার করেছে।
