২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ টুডে-এসিআই শিশুমেলা ২০০৫ অনুষ্ঠিত

শিশুদের ইংরেজি শিক্ষায় উৎসাহিত করার এবং সত্যবাদিতা ও সততা চর্চার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন ইংরেজি দৈনিক দি বাংলাদেশ টুডে’র উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান ও এসিআই চেয়ারম্যান এম আনিস-উদ-দৌলা। খবর বিজ্ঞপ্তি’র।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2005, 08:17 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

শুক্রবার বাংলাদেশ শিশু একাডেমীতে অনুষ্ঠিত দি বাংলাদেশ টুডে-এসিআই শিশুমেলা-২০০৫ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দি বাংলাদেশ টুডে’র প্রধান সম্পাদক এম আসাফউদ্দৌলা এবং আল হেরা কলেজের অধ্যক্ষ চৌধুরী মুগীস উদ্দিন মাহমুদ।

এম আসাফউদ্দৌলা বলেন, সঠিক ইংরেজি ভাষা ছাড়া সার্বিক জ্ঞান অর্জন সম্ভব নয়।

অনুষ্ঠানে চিলড্রেন জোনের সদস্যদের মধ্য থেকে বিভিন্ন শাখায় বিজয়ী ১৩০ জন শিশু সদস্যের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। বিজ্ঞপ্তি।