২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস লাইনের রেডিও আইসোটপ ছিনতাই, তেজস্ক্রীয়তায় প্রানহানির আশংকা

সিরাজগঞ্জে গ্যাস পাইপ লাইন স্থাপন কাজে ব্যবহৃত রেডিও আইসোটপ ছিনতাই হয়েছে। ছিনতাইকৃত আইসোটপের তেজস্ক্রীয়তায় পরিবেশ বিপর্যয় ও ব্যাপক প্রাণহানির আশংকা করা হচ্ছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2005, 07:01 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৮ মার্চ গভীর রাতে একদল অস্ত্রধারী দু®কৃতকারী জেলার সলঙ্গা থানার শিকার চড়িয়া বিলের নিকট গ্যাস পাইপ লাইন স্থাপন প্রজেক্টে হানা দিয়ে নগদ অর্থসহ বেশকিছু মালামাল ছিনিয়ে নেয়। ছিনতাইকৃত মালামালের মধ্যে রেডিও অ্যাকটিভিটি আইসোটপ প্রজেক্টরও রয়েছে।

প্রজেক্টর ছিনতাই হওয়ায় সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাষ্ট্রিয়াল এক্সরে এবং স্থানীয় প্রশাসন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। কেননা ওই আইসোটপ প্রজেক্টরে রয়েছে তেজস্ক্রীয় পদার্থ। কেউ যদি ওই প্রজেক্টর খুলে ফেলে তবে বিশাল এলাকা জুড়ে তেজস্ক্রীয়তা ছড়িয়ে পড়তে পারে এবং সেইসাথে প্রাণহানিও ঘটতে পারে। এমনকি পরিবেশের ক্ষেত্রে মারাত্মক বিপর্যয় ঘটতে পারে।

পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেশিনটি উদ্ধার ও তার ভয়াবহতা সম্পর্কে মাইকযোগে গত দুই দিন ধরে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছে। পুলিশ বলছে মূল্যবান মেশিন মনে করে ছিনতাইকারীরা প্রজেক্টরটি নিয়ে গেছে।

এ ব্যাপারে সলঙ্গা থানায় একটি মামলা হয়েছে এবং প্রজেক্টর উদ্ধারে পুলিশ ব্যাপক তল্লাশি চালাচ্ছে।