২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআরের কুকুরের কামড়ে আহত ৫৮

কক্সবাজারে বিডিআরের পোষা কুকুর হঠাৎ পাগল হয়ে পথচারীদের উপর চড়াও হলে শিশুসহ ৫৮ জন আহত হয়। আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2005, 06:54 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

এলাকাবাসী জানায়, কক্সবাজারের রামু উপজেলার টেকনাফ - কক্সবাজার সড়কের মরিচ্যা যৌথ বাহিনীর চেকপোষ্টের বিডিআর সদস্যদের পোষা একটি কুকুর শুক্রবার হঠাৎ পাগল হয়ে পথচারীদের ওপর চড়া হয়। এতে ৫৮ জন আহত হয়।

আহতদের কক্সবাজার সদরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উত্তেজিত জনতা কুকুরটিকে মেরে ফেলতে চইলে  বিডিআর সদস্যরা বাধা দেয় এবং কুকুরটিকে আটকে রাখে।