স্বাস্থ্য খাতে কানাডার ১০০ কোটি টাকা অনুদান
কানাডা বাংলাদেশের স্বাস্থ্য প্রকল্পে ২০ মিলিয়ন কানাডিয়ান ডলার (১০০ কোটি টাকা) অনুদান দেবে।
এ বিষয়ে ইআরডি সচিব মোহাম্মদ ইসমাইল যাবিহউল্লাহ এবং কানাডার রাষ্ট্রদূত ডেভিড স্প্রাওল বৃহস্পতিবার তাদের মেমোরেন্ডাম অব আন্ডারস্টান্ডিং (এমওইউ) এ স্বাক্ষর করেন। কানাডিয়ান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি (সিআইডিএ) বাংলাদেশের স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন দু বছর মেয়াদী ইসেনশিয়াল হেলথ কমোডিটি প্রকল্প ২০০৪, ২০০৫এর জন্য এই অনুদান দিচ্ছে।
শিশু স্বাস্থ্য ভেকসিন, ঔষধ এবং পণ্য সংগ্রহর জন্য কানাডিয়ান এই অনুদান দেয়া হচ্ছে এবং ব্যবস্থাপনায় থাকছে ইউএনএফপিএ ও ইউনিসেফ। এইসব স্বাস্থ্য পণ্য পাবলিক হেলথ কেয়ারের মাধ্যমে সরবরাহ করা হবে।
দরিদ্রদের বিশেষ করে নারী ও শিশুদের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা ও সরবরাহের মান উন্নয়নের জন্য এই প্রকল্প হাতে নেয়া হয়েছে।
