২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিন্ন নদীর পানি বন্টন সমস্যা: আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুমকি দিয়েছে ফারাক্কা কমিটি

আন্তর্জাতিক ফারাক্কা কমিটির নেতারা এ অঞ্চলের অভিন্ন নদীর পানি বন্টন সমস্যার সমাধানে তাদের দাবি মেনে নেয়া না হলে আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2005, 01:35 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।

এতে বক্তব্য রাখেন কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান খান ইউসুফজাই সালু, মহাসচিব সৈয়দ টিপু সুলতান, সহকারী মহাসচিব মোহাম্মদ হোসেন খান এবং আবু মোহাম্মদ সালেহ।

নেতারা সমস্যার স্থায়ী সমাধানে জাতিসংঘ ও বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে চীন, ভারত, নেপাল, ভুটান ও বাংলাদেশের সমন্বয়ে আঞ্চলিক নদী কমিশন গঠনের দাবি জানান। তারা এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে : ভারতের আন্ত:বেসিন নদী সংযোগ প্রকল্প বাতিল, নদী ভাঙ্গনে বিপন্নপ্রায় চিলমারী বন্দর রক্ষায় পদক্ষেপ, বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল হিসেবে সুন্দরবনের ঐতিহ্য রক্ষা এবং ভারতের ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতির উপযুক্ত ক্ষতিপূরণ আদায়ে পদক্ষেপ গ্রহন।

নেতারা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।