ড: গালিবের জামিন আবার না মঞ্জুর
দ্বিতীয় বারের মতে ড: গালিব ও তার তিন সহযোগীর জামিনের আবেদন না মঞ্জুর হয়েছে ।
গতকাল বুধবার রাজশাহী সি এম এম আদালতে ড: গালিবের জামিনের আবেদন জানালে এ আদেশ দেওয়া হয়। ড: গালিবের পক্ষে গতকাল জামিনের আবেদন জানান এ্যাডভোকেট শাহনেওয়াজ।
এদিকে কোর্ট ইন্সপেক্টর রেজাউল করিম ড: গালিবের জামিনের বিরোধিতা করে বলেন, এ মুহূর্তে তাকে ও তার সঙ্গীদের জামিন দেওয়া হলে তার বিরুদ্ধে দায়েরকৃত অন্যান্য মামলা সমূহ প্রভাবিত হবে।
এর আগে ২৭ ফেব্র“য়ারি প্রথম জামিনের আবেদন না মঞ্জুর হয়।
