২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রীরা সংসদে সঠিক জবাব দেয়না: সংসদে অভিযোগ

মন্ত্রীরা জাতীয় সংসদে সদস্যদের প্রশ্নোত্তরে যেসব আশ্বাস দেন, বাস্তবে তারা সেগুলো পালন করেন না। তারা সদস্যদের সঠিক আশ্বাস দেন না। এতে সদস্যদের এলাকাবাসীর কাছে হেয় হতে হয়, খোদ বিএনপিরই একজন সদস্য বুধবার সংসদে এ অভিযোগ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2005, 08:46 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

শহীদুল ইসলাম মঙ্গলবার জাতীয় সংসদে ‘পয়েন্ট অব অর্ডারে’ এ অভিযোগ উত্থাপন করে বলেন, শপথ নিয়ে সংসদে এসে মন্ত্রীরা সদস্যরা সঠিক উত্তর দেন না। যা সদস্যদের এলাকাবাসীর কাছে হেয় প্রতিপন্ন করে।

তিনি সংসদে প্রশ্নোত্তরকালে সঠিক জবাব দেওয়ার জন্য মন্ত্রীদের নির্দেশনা দেওয়ার জন্য স্পিকারের প্রতি আহ্বান জানান।

এ প্রসঙ্গে তিনি সম্প্রতি যোগাযোগ মন্ত্রীর প্রশ্নোত্তরের উদ্ধৃতি দিয়ে বলেন, মন্ত্রী প্রশ্নোত্তরে সংসদ সদস্যের এলাকার একটি ব্রীজ নির্মাণ করে দেওয়ার প্রতিশ্র“তি দিয়েছিলেন। এজন্য তিনি ওই সদস্যকে তার অফিসে যেতে বলেন।

শহীদুল ইসলাম অভিযোগ করেন, তিনি মন্ত্রীর সাথে তার অফিসে দেখা করলে অর্থ সংকটের কারণে ব্রীজটি করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন।

স্পিকার ব্যারিষ্টার জমিরউদ্দিন সরকার তার রুলিংয়ে বলেন, এ বিষয়ে নির্দেশনা দেওয়ার কোন ক্ষমতা আমার নেই। প্রধানমন্ত্রীই একমাত্র এর সুরাহা করার ক্ষমতা রাখেন।

তিনি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলার জন্য সদস্যকে পরামর্শ দেন।