চুয়াডাঙ্গায় সরকারি গাছ চুরির অপরাধে ৩ যুবদল কর্মীকে আটক করেছে র্যাব
ভূয়া কাগজ দেখিয়ে সরকারি গাছ চুরির অপরাধে র্যাবের হাতে গ্রেফতারকৃত তিন যুবদল কর্মীর জামিনের আবেদন খারিজ করে বুধবার তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
র্যাব ও পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার ভূয়া কাগজ দেখিয়ে প্রায় ২ লাখ টাকা মূল্যের সরকারি রেইনট্রি গাছ কাটার সময় র্যাব-৬ সদস্যরা যুবদলের তিন কর্মীকে আটক করে। আটককৃতরা হচ্ছে শরিফুল ইসলাম বিলাস, সাইদুর রহমান ও মহিদুল ইসলাম।
গেফতার করার পর র্যাব তাদের কাছে কাগজপত্র দেখতে চাইলে তারা ভূয়া কাগজপত্র উপস্থাপন করে। র্যাব সদস্যরা এটি বুঝতে পেরে চুয়াডাঙ্গা থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।
এর প্রেক্ষিতে বুধবার তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিনের আবেদন নাকোচ করে তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।
