দুর্নীতির অভিযোগের মুখে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ
খুলনা বিশ্ববিদ্যারয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুল কাদির ভূঁইয়া বুধবার দুপুরে পদত্যাগ করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে পদত্যাগ জমা দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান খুলনা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি পদে যোগ দিয়েছেন।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটিসহ বিভিন্ন সংগঠন অধ্যাপক এমএ কাদিরের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিল।
এরআগে অধ্যাপক এমএ কাদিরের দুর্নীতিÑঅনিয়ম তদন্তে গঠিত কমিটি শিক্ষা মন্ত্রণালয়ে রিপোর্ট জমা দেয়। এতে তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া যাওয়ায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
সূত্র জানায়, অধ্যাপক এমএ কাদির তার পদত্যাগপত্রে পদত্যাগের কারণ ‘ব্যাক্তিগত’ বলে উল্লেখ করেছেন।
