সাতক্ষীরায় ভূমিহীনদের বিক্ষোভ, প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি
ভূমিহীন জনপদে হামলার প্রতিবাদে মঙ্গলবার সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করে। এ সময় জেলাপ্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে ৮ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করে।
জেলার শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে দুপুরে কয়েক হাজার ভূমিহীন নারী, শিশু ও পুরুষ শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে অবস্থান ধর্মঘট পালন করে।
এসময় ভূমিহীন নেতা আব্দুল খায়ের সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাইফুল্লাহ লস্কর, আলী নূর খান বাবলু, হাবিবুর রহমান প্রমুখ।
