বৈষম্যমূলক পদোন্নতিতে সন্মিলিত পেশাজীবি পরিষদের প্রতিবাদ
সন্মিলিত পেশাজীবি পরিষদ সোমবার সরকারি কর্মকর্তাদের বৈষম্যমূলক ও অস্বচ্ছ পদোন্নতি নীতিমালা অনুসরণের প্রতিবাদ জানান।
পরিষদ নেতৃবৃন্দ এক সভায় নতুন পে-স্কেল বাস্তবায়নে সরকারের তাল-বাহানাতে উদ্বেগ প্রকাশ করেন।
তাঁরা অভিযোগ করেছেন, “বিভিন্ন ক্যাডারের অনেক কর্মকর্তা প্রাপ্য পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন। আগস্ট ২০০৩-এ বৈষম্যমূলক গোপণীয় নিয়ম-কানুনের ভিত্তিতে ১৪৬ জনকে অতিরিক্ত সচিব ও যূগ্ম-সচিব পদে উন্নীত করা হয় এবং সম্প্রতি একইভাবে ৬১ জনকে যূগ্ম-সচিব পদে উন্নীত করা হয়েছে ।”
নেতৃবৃন্দ ধাপে ধাপে না করে একবারে নতুন পে-স্কেল বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি জানান।
সন্মিলিত পেশাজীবি পরিষদের আহ্বায়ক রশীদ-ই-মাহবুবের সভাপতিত্বে সভায় অংশগ্রহণ করেন প্রকৌশলী এসএম খবীরুজ্জামান, ডাঃ মুশতাক হোসেন, কৃষিবিদ নজরুল ইসলাম এবং ড. প্রকৌশলী গোলাম মোস্তফা।
