ব্যাটেলিয়ান আনসার (সংশোধন) বিল ২০০৫ পাস
ব্যাটেলিয়ান আনসারের চাকরি স্থায়ীকরণের মেয়াদ ১৫ বছর থেকে কমিয়ে ১২ বছর করে আইন পাস করা হয়েছে। জাতীয় সংসদে সোমবার ‘ব্যাটেলিয়ান আনসার (সংশোধন) বিল ২০০৫’ পাস করা হয়।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করলে জাতীয় পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগ ও স্বতন্ত্র ৪ জন সদস্য বিলে সংশোধন আনেন। তাদের সংশোধনী প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
পরে বিলটির পক্ষে কণ্ঠভোট ডাকা হলে তা পাস করা হয়।
