২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিফ হুইপ পুত্র পবনের জামিন মঞ্জুর

চিফ হুইপের ছেলে খন্দকার আখতার হামিদ পবন সোমবার জেলা জজের আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন। বিচারক মতিউর রহমান ৩০ হাজার টাকার জামিনে তাকে মুক্তি দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2005, 09:06 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

এর আগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ডে নেয়া হয়।

১১৪ বংশালের একজন ফোন ফ্যাক্স দোকোনের মালিক মোহাম্মদ আলমগীরের দায়ের করা মামলায় গত ২৬ ফেব্র“য়ারি কোতয়ালী থানা পুলিশ পবনকে গ্রেফতার করে।

অভিযোগে আলমগীর বলেন, গত ২৫ ফেব্র“য়ারি পবন এবং তার কয়েকজন সহযোগী তার দোকানে এসে এলোপাথাড়ি গুলি করে। ফোনের বিল চাওয়ায় তারা এ ঘটনা ঘটায়।