২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনাগাজীতে যৌতুক লোভী স্বামীর হাতে স্ত্রী ও শিশুকন্যা খুন

জেলার সোনাগাজীতে যৌতুকের কারনে রোববার রাতে মুহুরী প্রজেক্ট এলাকায় স্বামীর হাতে রূপসী (২১) ও তার শিশু কন্যা নিহত হয়।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2005, 07:05 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, চার বছর আগে সোনাগাজী ইউনিয়নের মাহফুজুল হক মিলনের (২৭) সাথে একই ইউনিয়নের চরখোয়জ গ্রামের অজিবা খাতুন রূপসীর বিয়ে হয়। বিয়ের সময় ৫০ হাজার টাকা যৌতুক দেয়ার কথা থাকলেও অজিবার বাবা ৩০ হাজার টাকা দিতে সক্ষম হয়। বাকি ২০ হাজার টাকার জন্য মিলন স্ত্রীর ওপর প্রায়ই নির্যাতন চালাত। তাদের একমাত্র শিশুকন্য নীলিমার ওপরও নির্যাতন চলত।

পরে বিষয়টি নিয়ে গ্রামের গণ্যমাণ্য ব্যাক্তিদের উপস্থিতিতে সালিস অনুষ্ঠিত হয় এবং তাদের আলাদা থাকতে বলা হয়। এছাড়াও মিলনকে যৌতুকের ৩০ হাজার টাকা ফেরত  এবং সন্তান  ও স্ত্রীর ভরন পোষণ বাবদ ২০০ টাকা করে দিতে বলা হয়। কিন্তু মিলন সেটা না মেনে স্ত্রী ও কন্যাকে নিজের কাছে রাখতে চায়। গত রোববার মিলন তার কযেকজন আত্মীয়ার সহাযোগিতায় স্ত্রী ও মেয়েকে মুহুরী প্রজেক্ট এলাকায় নিয়ে আসে। সোমবার সকালে ওই এলাকার নদীর পাড়ে তাদের লাশ  পাওয়া যায়।

পুলিশ জানায়,  দুটি লাশের গলায় ওড়না জরানো ছিল এবং তাদের দেহের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন ছিলো।

রূপসীর ভাই বাদী হয়ে সোনাগাজী থানায় একটি মামলা করেছে। ঘটনার পর থেকে মিলন পলাতক রয়েছে।