২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার ছেলেসহ ডাকাত সর্দার মজিদ গ্রেফতার

সিলেটের দুর্ধর্ষ ডাকাত মজিদ ও তার চার ছেলে ও ডাকাত দলের সদস্য আনা, দারা, আজাদ ও রিয়াজ র‌্যাবের হাতে ধরা পড়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2005, 09:09 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

রোববার দুপুর ১২টা থেকে ৪ ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা তাদের আটক করতে সক্ষম হয়।

পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক তল্লাশী চালিয়ে একটি রিভলবার, ৩টি চাকু, আর্মী জ্যাকেট, হেরোইন, গাঁজাসহ বিভিন্ন অবৈধ মালামাল উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ দল খাদিমপাড়া ইউনিয়নের ভাটপাড়া এলাকায় মজিদ ডাকাতের আস্তানায় অভিযান চালায়। এসময় মজিদ তার ছেলেদের নিয়ে পার্শবর্তী জঙ্গলে আশ্রয় নেয়। র‌্যাব জঙ্গলে আগুন লাগিয়ে দিলে ডাকাতরা বেরিয়ে আসে এবং ধরা পড়ে।

এ ব্যাপারে একটি মামলা হয়েছে।