২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে প্রকাশ্য দিবালোকে যুবক খুন

রাজধানীর কোতোয়ালি থানা এলাকার কোর্ট হাজতের পাশে রোববার প্রকাশ্য দিবালোকে এক যুবককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2005, 08:53 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

নিহতের নাম নজরুল ইসলাম ওরফে ছোলা (২৬)। তার পিতার নাম মুজিবল হক। নিহত নজরুল গুলশান এলাকায় বসবাস করতো।

পুলিশ দাবী করেছে, নজরুল সন্ত্রাসী ‘কিলার আব্বাস’ গ্র“পের সদস্য ছিলো।

অন্যদিকে, নিহতের ছোট বোন হ্যাপী পুলিশের অভিযোগ অস্বীকার করে বলেন, তার ভাই ছিল ব্যবসায়ী। সে গুলশান এলাকায় একটি মোটর গ্যারেজ চালাতো।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে সন্ত্রাসীরা খুব কাছে থেকে যুবকটির মাথা লক্ষ্য করে গুলি করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হত্যাকান্ডের কোন কারণ জানা যায়নি। 

ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।