রামগড় সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
রামগড়-সাব্র“ম সীমান্তে বিডিআর-বিএসএফ’র অতিরিক্ত সৈন্য ও সমরাস্ত্র জমা করায় ফলে সীমান্তে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।
বিভিন্ন স্থানে বাংকার খুঁড়ে বিএসএফ তাদের কমাণ্ডো বাহিনী ব্লাক স্কোয়াডকে প্রস্তুত রেখেছে। ৬০/৭০ ফুট উঁচুতে লাল পতাকা উড়িয়ে দিয়েছে।
এদিকে সীমান্ত আইন অমান্য করে নোম্যান্স ল্যান্ডে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মানের সব ধরনের চেষ্টা প্রতিহত করতে বিডিআরও যুদ্ধংদেহী অবস্থানে রয়েছে। ফটিকছড়ির বাগান বাজার থেকে পানছড়ি পর্যন্ত ১৬০ কিলোমিটার সীমান্ত জুড়ে রেড এলার্র্ট জারি অব্যহত রয়েছে।
উদ্ভুত পরিস্থিতিতে সীমান্তবর্তী কাশিবাড়ি, পঞ্চ কুমার পাড়া, দারোগা পাড়া, ছোটখেদাসহ বিভিন্ন গ্রামের শতশত লোক বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে।
উত্তেজনা প্রশমনে শনিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত নোম্যান্স ল্যান্ডের দারোগা পাড়ায় ব্যাটালিয়ন পর্যায়ে বিডিআর-বিএসএফ’র মধ্যে বৈঠক চলছিল।
রামগড়-সাব্র“ম সীমান্ত বরাবর নোম্যান্স ল্যান্ডের ভেতর জোরপূর্বক কাঁটাতারের বেড়া নির্মানকে কেন্দ্র করে বিডিআর-বিএসএফ ইতোপূর্বে কয়েক দফা গোলাগুলির ঘটনা ঘটে।
