২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়ায় বন্যহাতিকে লোহার ছ্যাকা দিয়েছে দুর্বৃত্তরা

হাতির মূল্যবান দাঁত সংগ্রহের জন্যে স্থানীয় কতিপয় দুর্বৃত্ত লোকালয়ে ঢুকে পড়া একটি বন্যহাতিকে গরম লোহার ছ্যাকা দিয়ে এবং চোখে মরিচের গুড়া ছিটিয়ে হাতিটির দুটি চোখ নষ্ট করে দিয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2005, 09:20 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

গ্রামবাসী সূত্রে জানা যায়, কয়েকদিন আগে একটি বন্যহাতি সোনার পাড়া ও ঢেইল পাড়া গ্রামে ঢুকে তান্ডব চালিয়ে বেশ কয়েক ঘর ও গাছ নষ্ট করে। এ সুযোগে স্থানীয় কতিপয় দুর্বৃত্ত হাতিটিকে হত্যা করে দাঁত তুলে নেওয়ার জন্য লোহার রড গরম করে সারা শরীরে ছ্যাকা দেয়। পরে হাতিটির চোখে মরিচের গুড়া ছিটিয়ে দিলে হাতিটি অন্ধ হয়ে যায়।

বর্তমানে হাতিটি মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে।