বাগেরহাটে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা
জেলার কচুয়ায় যৌতুকের টাকা না পেয়ে প্রথম স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে এক পাষণ্ড স্বামী। এ ঘটনায় পুলিশ স্বামী রুস্তম মাঝি (৩৮) ও সতীন শাহিদা আক্তারকে (২৮) গ্রেফতার করেছে।
নিহত কুলসুমের (৩০) ভাই সাঈদ মোল্লা জানান, ১০/১২ বছর আগে সাথে রুস্তম মাঝির বিয়ে হয়। কিন্তু বছর দুই আগে রুস্তম শাহিদা আক্তার নামে অপর এক মহিলাকে বিয়ে করে। এরপর যৌতুক দাবিতে রুস্তম প্রায়ই কুলসুমের ওপর নির্যাতন করে আসছিল।
সাঈদ জানান, বৃহস্পতিবার রাতে রুস্তম ও তার দ্বিতীয় স্ত্রী শাহিদা কুলসুমকে ব্যাপক প্রহার করে। এক পর্যায়ে কুলসুমের মৃত্যু হলে লাশ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়।
পুলিশ জানায়, রুস্তম ও শাহিদাকে আসামী করে নিহতের ভাই কচুয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে।
