ঢাকা, রাজশাহী ও সিলেট বিভাগে দমকা হাওয়া ও বর্জ্রসহ বৃষ্টি হতে পারে
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় ঢাকা, রাজশাহী ও সিলেট বিভাগের দুই একটি স্থানে এবং যশোর, কুষ্টিয়া এবং কুমিল¬া অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বর্জ্রসহ বৃষ্টি হতে পারে।
মৃদু তাপপ্রবাহ মংলা, চুয়াডাঙ্গা ও বরিশাল এলাকায় বয়ে যাচ্ছে এবং দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সেটি বয়ে যেতে পারে।
দেশের অন্যত্র আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৩৭ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিু তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ১৬ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস।
শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিু তাপমাত্রা ছিল ২১ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস।
শনিবার রাজধানীতে সূর্যাস্ত হবে ৬টা ৩ মিনিটে এবং রবিবার সূর্যোদয় হবে ৬টা ১৬ মিনিটে।
