২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে সড়ক দুর্ঘটনায় ৩ ব্যবসায়ী নিহত

ঢাকা-আরিচা মহাসড়কে সাভার বাসষ্ট্যাণ্ডের কাছে শুক্রবার দুই ট্রাকের সংঘর্ষে তিন ব্যবসায়ী নিহত হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায় নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2005, 07:29 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গোপালগঞ্জ থেকে ঢাকাগামী মাছভর্তি একটি ট্রাক মহাসড়কের শিমুলতলী নামক স্থানে  রাস্তায় দাড়ানো অপর ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই তিন ব্যবসায়ী নিহত হয়।

পুলিশ নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠিয়েছে।