কয়েক মাসের মধ্যেই হরিপুর-৭ কুপ থেকে গ্যাস উত্তোলন
এ সময়ের বহুল আলোচিত তেলক্ষেত্র হরিপুর-৭ কূপ থেকে কযেকমাসের মধ্যে গ্যাস উত্তোলন শুরু হতে পারে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, তেলক্ষেত্রটিকে গ্যাস কূপে পরিণত করার প্রক্রিয়া সফলভাবে শেষ হয়েছে।
একজন কর্মকর্তা জানান, কূপটিতে ড্রিল স্ট্রিম টেস্ট বা ডিএসটি সহ আরো বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, এপ্রিলের মধ্যে এই কূপ থেকে প্রতিদিন ১৫ এমএমসিএফডি গ্যাস উত্তোলন করা সম্ভব হবে।
কূপটি থেকে নিকটস্থ একটি গ্যাস প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট এ গ্যাস নিয়ে তা জাতীয় গ্রীডে সরবরাহ করতে তিন কিলোমিটার দীর্ঘ একটি পাইপলাইন স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে কর্মকর্তারা জানান।
রাষ্ট্র পরিচালিত পেট্রোবাংলার সহযোগী প্রতিষ্ঠান সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড (এসজিএফএল)’র অন্তর্ভুক্ত বহুল আলোচিত হরিপুর-৭ কূপটি গত ১০ বছর যাবৎ বন্ধ ছিল।
কমকর্তারা জানান, এই কূপ থেকে নতুন করে গ্যাস আহরণের কাজ গত বছরের ১৫ ডিসেম্বর শুরু হয়।
এসজিএফএল পেট্রোবাংলার অপর সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিযাম এক্সপ্লোরেশন এ্যণ্ড কোম্পানি লিমিটেড বা বাপেক্স এর সহযোগিতায় উন্নয়নের প্রকল্পটি বাস্তবায়ন করছে। এ প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ১৩০ মিলিয়ন টাকা, যার মধ্যে ৭০ মিলিয়ন থাকবে বৈদেশিক মুদ্রা।
সম্ভাবনাময় এ কূপটি সর্বপ্রথম ১৯৮৬ সালে এডিবির সহায়তায় খনন করা হয়। প্রথমে গ্যাস পাওয়ার আশায় খনন করা হলেও নির্ধারিত গভীরতায় পৌঁছানোর আগেই একটি গ্যাস স্তর ও একটি তেল স্তরের সন্ধান পাওয়া যায়।
কর্মকর্তারা জানান, এই তেল ক্ষেত্র আবিষ্কার দেশের তেল অনুসন্ধানে এক গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয়এবং এ ক্ষেত্র থেকে তেল উত্তোলন শুরু হয়।
এই কূপ থেকে ডিসেম্বর’ ১৯৮৭ সাল থেকে ১৯৯৪ সালের জুলাই মাস পর্যন্ত পাঁচ লাখ ৬০ হাজার ব্যারেল অপরিশোধিত উত্তোলন করা হয়। কিন্তু পরবর্তীতে চাপ সমস্যার কারনে তেল উৎপাদন বন্ধ হয়ে যায়। ওই সময় থেকেই কূপটি বন্ধ অবস্থায় ছিল।
১৯৭০ দশকের প্রথম দিকে পরিচালিত এক জরিপে দেখা যায় হরিপুরের এ গ্যাস ক্ষেত্রে ৬৮৩ দশমিক ৮৫ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ আছে। যার মধ্যে ৪৪৪ দশমিক ৬ বিলিয়ন ঘনফুট উত্তোলনযোগ্য। বর্তমানে এই ক্ষেত্রে ২৭৫ বিলিয়ন উত্তোলনযোগ্য গ্যাস রয়েছে।
