রামগড়ে বিডিআর-বিএসএফ গোলাগুলি, বিএসএফ’র ব্লাক আউট, বিডিআরের রেড এলার্ট
বাংলাদেশ সীমান্তের রামগড় নোম্যান্স ল্যান্ডে ভারত কর্তৃক কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে শুক্রবার কাসিবাড়ি সীমান্তে বিডিআর-বিএসএফ’র মধ্যে তিন দফা গুলি বিনিময় হয়েছে। বিডিআর সূত্রে এ খবর জানা গেছে।
ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সীমান্তে বৃহস্পতিবার বিএসএফ ব্লাক আউট জারি করেছে। বিডিআর বাংলাদেশ সীমান্তে রেড এলার্ট জারি করেছে। উভয় পক্ষই সৈন্য সমাবেশ ও সমরাস্ত্র মওজুদ অব্যাহত রেখেছে বলে জানা গেছে। গ্রামবাসী তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।
বিডিআর’র একটি দায়িত্বশীল সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৮ টা ৫০ মিনিটে বিএসএফ পুনরায় জোরপূর্বক কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে বিডিআর বিএসএফকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এরপর উভয় পক্ষে সকাল ৯ টা ৪০ মিনিট এবং ১১ টায় গুলি বিনিময় হয়।
এর আগে গত তিন দিনে একই ঘটনায় বিডিআর বিএসএফের মধ্যে পাঁচ দফা গোলাগুলির ঘটনা ঘটে।
