২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় চিংড়ি ঘের থেকে বৃদ্ধ কর্মচারীর লাশ উদ্ধার

সাতক্ষীরার দেবহাটায় একটি চিংড়ি ঘের থেকে বৃহস্পতিবার রাতে জয়নাল গাজী (৭০) নামক এক বৃদ্ধ কর্মচারীর লাশ উদ্ধার করা হয়।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2005, 07:01 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

স্থানীয় লোকজন জানান, ঘের মালিক সাইলুকে অনৈতিক কাজে বাধা দেয়ায় বৃদ্ধ কর্মচারী জয়নাল গাজীকে বেদম প্রহার করা হয়। প্রহারেই তার মৃত্যু ঘটে।

পরে ঘটনাটি ফাঁস হয়ে গেলে পুলিশ লাশ উদ্ধার করে এবং এক মহিলাসহ ঘেরের দুই কর্মচারীকে আটক করে।

ঘের মালিক সাইলু এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেপ্তার হননি।