থাই এয়ারের নিউ ইয়র্ক-ব্যাংকক রুটে ফ্লাইট চালু হচ্ছে
থাই এয়ারওয়েজ নিউ ইয়র্ক-ব্যাংকক রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে। আগামী ১ মে থেকে শুরু হবে টানা ১৭ ঘন্টার এই ফ্লাইট।
এভিয়েশন সূত্র মতে, এরফলে বাংলাদেশী যাত্রীদের ঢাকা-ব্যাংকক-নিউ ইয়র্ক যাতায়ত সহজ ও আরামদায়ক হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখন ঢাকা-নিউ ইয়র্ক রুটে সপ্তাহে দু’টি ফ্লাইট চালাচ্ছে।
