দুর্নীতি দমন কমিশনের সাথে উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত
দুর্নীতি দমন কমিশনের জন্য কর্মকর্তা কর্মচারি বাছাইয়ের জন্য গঠিত পরামর্শ কমিটির সাথে কমিশন বৃহষ্পতিবার প্রথমবারের মতো বৈঠকে মিলিত হয়।
তবে উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন বৈঠকে উপস্থিত ছিলেন না।
কমিটির অন্যান্য সদস্য সাবেক আইজিপি ও তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এএসএম শাহজাহান, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক মহাপরিচালক, শাহ আব্দুল হান্নান, সরকারি কর্ম কমিশনের সদস্য আবদুর রউফ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আনোয়ার হোসেন সভায় অংশ নেন।
কমিশনের একজন সদস্য বিডিনিউজকে বলেন, “এটি ছিলো একেবারেই প্রাথমিক পর্যায়ের আলোচনা, এতে কেবল দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তাদের কমিশনে নিয়ে নেয়ার বিষয়টি যাচাই বাছাই করে দেখা হয়।”
