কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ বোনের মৃত্যু
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দু বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, বেলা দেড়টার দিকে আলমডাঙ্গা থেকে কুষ্টিয়া দিকে ছেড়ে আসা একটি যাত্রিবাহী বাস বাগডাঙ্গা গ্যাপপাড়া এলাকায় এসে পৌঁছলে পিছন থেকে দ্রুতগামী একটি মালবোঝাই ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসের পিছনের সিট দুমড়েমুচড়ে যায় এবং পিছনের সিটে বসা কলেজ ছাত্রী বেলী খাতুন (২০) ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আরও ১০ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের মধ্যে চিকিৎসাধীন থাকা অবস্থায় বেলীর খালাতো বোন স্কুল ছাত্রী হীরা (১৫) ঘটনার দু ঘণ্টা পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা যায়। নিহতদের বাড়ি কুষ্টিয়ার গোস্বামী দুর্গাপুর গ্রামে।
