রামগড় সীমান্তে কাটাতারের বেড়া দেয়ার উদ্যোগ বানচাল
জেলার সীমান্তবর্তী দুটি অঞ্চলে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র কাঁটাতারের বেড়া দেয়ার প্রচেষ্টা ব্যহত করে দিয়েছে বিডিআর এর জওয়ানরা।
বৃহষ্পতিবার রামগড় এলাকায় এবং এর আগে বুধবার কাশিবাড়ি এলাকায় এ নিয়ে দু দফা উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও ফাঁকা গুলিবর্ষণ চলে।
পরে এ বিষয়ে উভয় পক্ষের কমাণ্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং বিএসএফ বেড়া তৈরির করবে না বলে প্রতিশ্র“তি দেয়।
এদিকে সাবরুম সাবডিভিশনে ভারতের ত্রিপুরা সীমান্তে আলিয়ামারা এলাকায় বিডিআর বিএসএফ’র আরো একটি বেড়া নির্মাণ প্রচেষ্টা ব্যহত করে।
