কচুয়ার রহিমা নগর বাজারে আগুন: ৩৩ দোকান ভস্মীভূত
জেলার কচুয়া উপজেলার রহিমা নগর বাজারে বুধবার ভোর ৫ টায় বৈদুত্যিক শটসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৩৩ টি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।
স্থানীয় ফায়ার সার্ভিস সূত্র জানায়, বাজারের জনৈক জাকির হোসেনের একটি গুদাম ঘর থেকে বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এ সময় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়।
স্থানীয়ভাবে কোন ফায়ার সার্ভিস না থাকায় প্রায় পাঁচ কিমি দূরে হাজীগঞ্জ থেকে সকাল সোয়া ৭ টায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু তার আগেই বাজারের দোকান এবং গুদামঘরমহ প্রায় ৩৩ টি দোকান ভস্মীভুত হয়ে যায়। এ ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে অগ্নিকাণ্ডে কোনও হতাহতের ঘটনা ঘটে নি।
