ওএমএস এর মাধ্যমে চাল বিক্রিতে অনিয়ম করায় ১৩ জন ডিলার বরখাস্ত
খোলাবাজারে-ওএমএস এর মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে চাল বিক্রিতে অনিয়ম করায় ১৩ জন ডিলারকে বরখাস্ত করা হয়েছে।
খাদ্য অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের তদন্ত কর্মকর্তারা সরেজমিন তদারকিকালে এ পর্যন্ত ঢাকা মহানগরীতে চারজন, খুলনা অঞ্চলে চারজন, ফরিদপুরে একজন, নরসিংদীতে একজন এবং রাজশাহী বিভাগে তিনজন ডিলারকে বরখাস্ত করেছেন।-সরকারী তথ্য বিবরণী
সরকার খাদ্যশস্যের মূল্য স্থিতিশীল রাখার জন্য ১৭ ফেব্র“য়ারি থেকে সারাদেশে খোলাবাজারে চাল বিক্রি শুরু করেছে।এ পর্যন্ত পর্যায়ক্রমে সারাদেশে ১২ হাজার ১৯ জন ডিলারের মাধ্যমে ৪১ হাজার ৮০৭ মেট্রিক টন চাল উত্তোলন করে ৩৬ হাজার ৩০১ মেট্রিক টন চাল ওএমএস এর মাধ্যমে ১ মার্চ পর্যন্ত বিক্রি করা হয়েছে। খাদ্য অধিদপ্তরের মাঠ পর্যায়ের এক মনিটরিং রিপোর্টে জানানো হয় সরকারের এ ওএমএস কর্মসূচির ফলে বাজারে ইতোমধ্যেই মোটা চালের দাম কেজিপ্রতি এক টাকা থেকে এক টাকা ৬৭ পয়সা কমেছে।
