ছাত্রদল কর্মীদের ফাও খেতে না দেয়ায় ক্যান্টিনে তালা
ফাও খেতে না দেয়ায় বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হলের ছাত্রদল কর্মীরা ক্যান্টিনে তালা ঝুলিয়ে দিয়েছে।
সংশি¬ষ্ট সূত্রে জানা যায়, আল-বেরুনী হল ছাত্রদলের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন তার কর্মীদেরকে ফাও খেতে দেয়ার জন্য ক্যান্টিন ম্যানেজারকে দীর্ঘ দিন ধরে চাপ দিয়ে আসছিল।
ক্যান্টিন ম্যানেজার কালু মিয়া তাদের এই আবদারে অস্বীকৃতি জানালে কাকন, আক্তার ও রিফাতসহ ১০/১২ জন ছাত্রদল ক্যাডার সকাল ১১টায় ক্যান্টিনে তালা ঝুলিয়ে দেয়।
এদিকে ক্যান্টিন বন্ধ হওয়ার কারণে হলের সাধারণ ছাত্র ছাত্রীরা চরম বিপাকে পড়েছে। এ ব্যাপারে হল প্রভোস্টের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
