ঠাকুরগাঁওয়ে যুবকের লাশ কাঁটাতারে ঝুলিয়ে রেখেছে বিএসএফ
ঠাকুরগাঁওয়ের মোলানী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অজ্ঞাতনামা এক যুবককে (৩৫) হত্যা করে তার লাশ কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রেখেছে। বুধবার ভোরে সীমান্তের ৩৭৩ নং পিলারের ১/এস এর উল্টো দিকে ওই যুবককে গুলি করে হত্যা করা হয়। বিডিআর সূত্রে এ খবর জানা যায়।
বিএসএফ নিহত যুবককে বাংলাদেশী বলে উলে¬খ করলেও এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিএসএফ’র প্রস্তাবে বিডিআর এবং স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্ত করতে পারেনি।
